ঈদে বাড়ি ফেরা ভোগান্তি ও দুর্ঘটনা
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশে প্রস্তুতি চলছে উৎসব উদ্যাপনের
ইতিমধ্যে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে
ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই যানবাহনে ভিড় বেড়ে চলেছে
প্রতিবারই দুর্ঘটনা ও যানবাহনকেন্দ্রিক নানা ভোগান্তির কারণে অনেকের ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়
শুধু সড়কপথে নয় রেল ও নৌপথেও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়
সব আশঙ্কা দূর করে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বচ্ছন্দে বাড়ি ফেরা নিশ্চিত করার দায়িত্ব সরকারের
ঈদের উৎসব সবাই পরিবারের সদস্যদের সঙ্গে করতে চায়
এ সময় কয়েক দিনের ছুটি পাওয়ায় বাড়ি ফেরাটাও বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
তাই এ সময় যানবাহনের ওপর বাড়তি চাপ সুষ্ঠুভাবে সামাল দেওয়ার জন্য আগাম প্রস্তুতি থাকতে হয়
কিন্তু আমরা দেখছি ঘরমুখো মানুষ হয়রানির শিকার হচ্ছে রোজার দিনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে যানবাহনের টিকিট পায়নি
টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে
পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে
প্রায় প্রতি ঈদের সময় সড়ক ও নৌ-দুর্ঘটনা বেড়ে যায়
বেপরোয়া গাড়ি চালনা চলাচলে বিশৃঙ্খলা ট্রাফিক আইন না মানা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালনা চালকের প্রয়োজনীয় অবসর না পাওয়া চালকের পরিবর্তে হেলপারকে দিয়ে গাড়ি চালনা ওভারটেক করার প্রবণতা চালকের মাদক গ্রহণ অনুপযুক্ত ও ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো এবং অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে
এরই মধ্যে তৎপর হয়ে উঠেছেন অসাধু পরিবহন ব্যবসায়ীরা
প্রথম আলোয় একাধিক প্রতিবেদনে দেখা গেছে পবিত্র ঈদ সামনে রেখে রাজধানী ও এর আশপাশের বেশ কিছু এলাকায় পুরোনো ভাঙাচোরা বাস দূরপাল্লার রুটে চালানোর জন্য রং করা হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী-সংলগ্ন একটি ডকইয়ার্ডে পুরোনো লঞ্চ রং করে নতুন রূপ দেওয়া হয়েছে
এসব যানবাহনের বেশির ভাগেরই প্রয়োজনীয় ফিটনেস নেই
এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়
এসব ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই
ঈদ সামনে রেখে পুলিশ ইতিমধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে
এগুলোর মধ্যে অন্যতম হলো বেপরোয়া গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হবে মহাসড়কে নসিমন-করিমন চলতে দেওয়া হবে না—ধীরগতির যানবাহনগুলো শুধু সংযোগ সড়কেই চলবে
ঈদের সময় মহাসড়কগুলোয় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মহাসড়কে যানজট এড়াতে গাজীপুরের চন্দ্রা মাওয়া কাঁচপুর ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ ব্যবস্থা হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকাল থেকে প্রায় ৬০০ লাঠিধারী পুলিশ ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে
সড়ক পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে এসব সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়
কিন্তু এ কাজে প্রতিবারই সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন
যানজট ও ফেরি পারাপারে দেরির কারণে পরিবার-পরিজনসহ অনেককে রাস্তায়ই ঈদ করতে দেখা গেছে
তাই পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে সরকারের বাড়তি নজর ও তদারকি প্রয়োজন
ঈদের সময় সাধারণত জনগণ পরিবহনের মালিকদের খেয়ালখুশির কাছে জিম্মি হয়ে পড়ে
বাড়ি ফিরতে হবে তাই এ স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না
তাই পরিবহনটি যাতে নিরাপদ হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই
মহাসড়ক ত্রুটিপূর্ণ হওয়ার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে
সড়কের যেসব জায়গায় ত্রুটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সেসব জায়গা মেরামত করা প্রয়োজন
আমরা এ ব্যাপারে সরকারের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করি
সুষ্ঠু পদ্ধতিতে ও শৃঙ্খলার সঙ্গে জাকাত বিতরণ কাম্য
জাকাত নিতে গিয়ে মৃত্যু
চরম দারিদ্র্যসীমার নিচেও অজস্র মানুষ আছে যাদের জীবনে ঈদের আনন্দ নির্ভর করে জাকাতের ওপর
এবং প্রতিবছর ঈদের আগে এই জাকাত সংগ্রহ করতে গিয়েই কারও কারও জীবনটা পর্যন্ত চলে যায়
জাকাতগ্রহীতাদের ভিড় ও কাড়াকাড়িতে এ বছরও এ পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে
জাকাত দেওয়ার মধ্যেই তাই ধর্মীয় কর্তব্য শেষ হয়ে যায় না জাকাত নিতে গিয়ে যাতে জীবন না হারাতে হয় সেই ব্যবস্থা করার দায়িত্ব জাকাতদাতাদেরই
চট্টগ্রামের বোয়ালখালীতে জাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে এক মধ্যবয়সী নারী মৃত্যুবরণ করেছেন
জাকাত নিতে গিয়ে হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণহানীর ঘটনা নতুন নয়
যাঁরা বড় আকারে জাকাত দেওয়ার সামর্থ্য রাখেন তার জন্য ঢাকঢোল পিটিয়ে লোক জড়ো করেন
তাঁরা কি জাকাতগ্রহীতাদের শৃঙ্খলার মধ্যে রাখায় কিছুটা দায়িত্বশীল হতে পারেন না পারেন কিন্তু অনেক ক্ষেত্রে এ দানের প্রদর্শনীর দিকে তাঁদের যতটা নজর থাকে দুর্ঘটনা রোধের দিকে হয়তো তাঁরা ততটা সচেষ্ট থাকেন না
তাই দেখা যায় গরিব মানুষের উপকার করতে গিয়ে বরং তাঁরা অপকারই করেন
অথচ একটু সতর্ক থাকলেই এ ধরনের অপ্রিয় ঘটনা এড়ানো সম্ভব
যেখানে অনেক মানুষের জাকাত গ্রহণের জন্য ভিড় করার সম্ভাবনা থাকে সেখানে দাতাদের তরফে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা দরকার
প্রয়োজনে স্বেচ্ছাসেবী কিংবা পুলিশের সহায়তাও তাঁরা নিতে পারেন
সরকারেরও উচিত গণমাধ্যমে এ বিষয়ে সতর্ক করে দেওয়া
জাকাত মানুষ দেবে এবং তা নিতে অনেক মানুষ জড়োও হবে
বিষয়টাকে প্রাতিষ্ঠানিক কায়দায় উপযুক্ত মানুষদের মধ্যে বিতরণের একটা পদ্ধতি বের করা দরকার
প্রচুর টাকা ও শাড়ি-কাপড় ঈদের আগে দান করা হয় প্রচুর লোক তা গ্রহণে উন্মুখও হয়ে থাকে
সুতরাং কীভাবে তা শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা যায় তা ভাবার দায়িত্ব জাকাতদাতা এবং সরকার—উভয়েরই
সরল গরল
আগাম জামিন নতুন রায়ের আলোকে আইন হোক
আগাম জামিন প্রশ্নে আমাদের আপিল বিভাগ একটি মাইলফলক রায় দিয়েছেন
যে দুটি ঘটনার বরাতে আজকের এই লেখা সেটা ওই রায়ের জোরে লিখতে উৎসাহিত হলাম
এই রায়ে আইনজীবীদের অনেকে ক্ষুব্ধ হতে পারেন
কারণ হাইকোর্ট জামিন না দিয়ে অনেক ক্ষেত্রে ডাইরেকশন বা নির্দেশনা নামে একটি ব্যবস্থা চালু করেছিলেন
এই ব্যবস্থা সুবিধার চেয়ে অসুবিধা ও জটিলতা তৈরি করেছে অনেক বেশি
ডাইরেকশন প্রচলিত আইনে নেই
অথচ এই ডাইরেকশন দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছিল
এটা আসলে প্রচলিত আইনে শর্টসার্কিট তৈরি করেছিল
সে কারণে আমরা এই রায়কে স্বাগত জানাই
গণজামিনের সমালোচনা আমরা করেছি
আইনচ্যুত জামিন আমরা সুনজরে দেখিনি
আগাম জামিন একসময় আমাদের ফৌজদারি কার্যবিধিতে ছিল
এখন নেই
তবুও হাইকোর্ট তাঁর অসংজ্ঞায়িত সহজাত অধিকারে আগাম জামিন দিয়ে আসছেন
এর আগে প্রথম আলোতে প্রকাশিত নিবন্ধে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন করার পক্ষে লিখেছিলাম
কেন দরকার সেটা ব্যাখ্যা করেছিলাম
আইন নেই আইন দরকার সেটা ভিন্ন বিষয়
নরহত্যার মতো কতিপয় গুরুতর অপরাধ অজামিনযোগ্য
সে কারণে আইন আদালতকে সতর্ক করেছে
আইন বলেছে অজামিনযোগ্য অপরাধের দায়ে অভিযুক্তকে জামিন দিলে তার কারণ আদেশে লিখতে হবে
আগাম জামিন দিলেও লাগবে
নিয়মিত জামিন দিলেও কারণ ব্যাখ্যা করতে হবে
অন্তর্বর্তী আদেশেও কারণ লিখতে হবে
কিন্তু আমাদের আদালত-অঙ্গনে দুর্ভাগ্যজনক আওয়াজ উঠেছিল অন্তর্বর্তী আদেশে কারণ লেখা লাগবে না
অথচ অন্তর্বর্তী আদেশেই সবকিছু সয়লাব
আদালতের যেসব আদেশে কারণ লেখা থাকে না সেসব আইনচ্যুত
অথচ এমন আইনচ্যুত আদেশের সংখ্যা কম নয়
বরং এটা এত বেশি যে সংসদের উচিত এ বিষয়টি খতিয়ে দেখা
ফৌজদারি কার্যবিধিতে উচ্চ আদালত কিংবা নিম্ন আদালতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়নি
সব আদালতকেই কারণ লিখতে হবে
অনেক দিন ধরে শুনে আসছিলাম অধস্তন আদালতের বিচারকেরা অনেক সময় জামিনবিষয়ক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সমস্যায় পড়েন
সেটা যে কী তা এত দিন ছুঁয়ে দেখতে পারিনি
শুনতাম হাইকোর্টের ডাইরেকশনে শ্যাল মে ও উড-এর ব্যবহার কমন থাকে
আর এ নিয়ে জটিলতা বাধে
অনেক সময় শুনি ডাইরেকশনে যদি কমজোরি মে কথাটিও থাকে তাহলেও নিম্ন আদালত ভড়কে যান
তাঁরা সাধারণত জামিন অব্যাহত রাখার প্রবণতা দেখান
দুটো উদাহরণ দিই
বরগুনার পাথরঘাটা থেকে একটি আগাম জামিনের আবেদন এল
হাইকোর্টের বিচারপতি এম এ ওয়াহাব মিয়া ও বিচারপতি জে বি এম হাসান ২৪ মার্চ ২০১০ আদেশ দেন বিচারিক আদালত ইতিমধ্যে মামলা আমলে নিয়েছেন
তাই আগাম জামিন দেওয়া যাবে না
তবে আসামিদের আত্মসমর্পণ গ্রহণ করা হলো
আগাম জামিনকে বলা হয় কনকারেন্ট জুরিসডিকসন্স
এর মানে হলো আগাম জামিন শুধু হাইকোর্টের সহজাত অধিকারের বিষয় নয়
আগাম জামিন জেলা শহরের যেকোনো দায়রা জজ আদালতও দিতে পারেন
